ads

সোমবার , ১ জুন ২০২৬ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গারো পাহাড়ি সীমান্তে হাতি-মানুষ সংঘাত নিরসনে মাঠে এমপি ফাহিম চৌধুরী

স্টাফ রিপোর্টার
জুন ১, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ

শেরপুরের গারো পাহাড়ি সীমান্তবর্তী জনপদে দীর্ঘদিনের হাতি-মানুষ সংঘাত নিরসনে উদ্যোগ নিয়েছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। এ উপলক্ষে ৩১ মে রবিবার দুপুরে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

Shamol Bangla Ads

ওইসময় সীমান্ত এলাকায় বন্য হাতির আক্রমণ প্রতিরোধ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হাতি ও মানুষের সহাবস্থান বজায় রাখতে সম্ভাব্য বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এমপি ফাহিম চৌধুরী। পরে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত মধুটিলা ইকোপার্কের বিভিন্ন স্থাপনা সরেজমিন পরিদর্শন করেন তিনি। স্থানীয়দের অভিযোগ ও মতামত শুনে সংশ্লিষ্ট প্রশাসন, বন বিভাগ এবং এলাকাবাসীর সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

স্থানীয়রা বলছেন, হাতির আক্রমণে দীর্ঘদিন ধরে ক্ষয়ক্ষতির মুখে রয়েছেন তারা। তাই দ্রুত বাস্তবসম্মত ও টেকসই সমাধান বাস্তবায়নের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

Need Ads
error: কপি হবে না!