ads

বুধবার , ২৭ মে ২০২৬ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন সংসদ সদস্য ডা. প্রিয়াংকা

স্টাফ রিপোর্টার
মে ২৭, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ

শেরপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ২৭ মে বুধবার দুপুরে শহরের মডেল গার্লস ডিগ্রী কলেজ হলরুমে ওই ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, শেরপুর জেলা একটি কৃষি প্রধান জেলা। এই জেলায় কৃষকদের উন্নয়নের জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আগামীতে ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে প্রান্তিক মানুষকে স্বাবলম্বী করা হবে। তিনি বলেন, আগামী পাঁচ বছরে রেললাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে শেরপুর সদর উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে রূপান্তরিত করা হবে ইনশাল্লাহ।

সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলীর আয়োজনে উপজেলার ১৪ ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌরসভার ওয়ার্ল্ড মোট ৫০০ জন দুস্থ নারী-পুরুষের মধ্যে নগদ এক হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, সদস্য সচিব জাফর আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, কৃষক দল সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, শ্রমিক দলের সভাপতি মো. শওকত হোসেন, যুবদল নেতা আতাহারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বলসহ সদর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!