ads

সোমবার , ২৫ মে ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১২৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার
মে ২৫, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা। ২৫ মে সোমবার উপজেলার কাংশা ইউনিয়নের ছোটগজনী সীমান্ত এলাকায় ওই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি।

Shamol Bangla Ads

বিজিবি সূত্র জানায়, সোমবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করে। গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও একটি কাভার্ড ভ্যান জব্দ করে। তবে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। বিজিবির অভিযানে আটককৃত ভারতীয় মদ ও যানবাহনের সর্বমোট সিজার মূল্য প্রায় ৩০ লাখ ৫১ হাজার টাকা।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নূরুল আমিন বায়েজীদ বলেন, বিজিবি সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!