ads

সোমবার , ২৫ মে ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মে ২৫, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে মে মাসের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

সভায় জেলার সার্বিক রাজস্ব আদায় কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনা, নামজারি, খাস জমি সংক্রান্ত কার্যক্রম এবং ভূমি বিষয়ক বিভিন্ন লক্ষ্যমাত্রা ও অর্জনের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া সরকারি সেবা প্রদানের মানোন্নয়ন, রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনবান্ধব ভূমিসেবা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাঠপর্যায়ে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমিয়ে দ্রুত ও কার্যকর সেবা প্রদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সসহ ৫ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!