ads

শুক্রবার , ১ মে ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রমিক বলতে লয়ার ক্লাস পিপল না, একজন কর্মজীবি-পেশাজীবিকে বুঝায়: নকলায় ফাহিম চৌধুরী

জাহাঙ্গীর হোসেন, নকলা
মে ১, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেছেন শ্রমিক বলতে লয়ার ক্লাস পিপল না, একজন কর্মজীবি, পেশাজীবিকে বুঝায়। যাদের পরিশ্রম ও দয়ায় আমরা অট্রালিকায় বসে বিলাসী জীবনযাপন করি। অথচ আমরা কখনও বুঝতে চেষ্টা করিনা শ্রমিকরাও মানুষ। তাদেরও পরিবারপরিজন আছে। তারাও একটু সুখ চায়, পরিবার পরিজন নিয়ে ভাল থাকতে চায়। ১ মে শুক্রবার সকালে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা প্রশাসন ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফাহিম চৌধুরী।

Shamol Bangla Ads

ফাহিম চৌধুরী বলেন, শ্রমিকদের পেশাগত কাজে নিরাপত্তা ও অধিকার নিয়ে বর্তমান সরকার কাজ করছে। উন্নত বিশ্বের মত না হলেও আমরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সবকিছু করার জন্য বদ্ধপরিকর এবং আমরা তা করব ইনশাহআল্লাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার ও মোজাম্মেল হক, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদুজ্জামান মাসুম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক জিয়াউর রহমান ও সদস্য সচিব আক্রাম হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন বাবু।

Shamol Bangla Ads

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!