ads

রবিবার , ২৬ এপ্রিল ২০২৬ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জহিরুল ইসলাম

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৬, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। ২৬ এপ্রিল রবিবার দুপুরে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Shamol Bangla Ads

পরে নবাগত পুলিশ সুপার উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন। পরবর্তীতে বিদায়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম নবাগত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান ও আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত পুলিশ সুপারের নিকট স্বীয় দায়িত্বভার হস্তান্তর সম্পন্ন করেন।

ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৭ তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চাঁদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান। তিনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তিনি জেলায় যোগদানের পূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সচিবালয় নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!