ads

মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
এপ্রিল ২১, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আব্দুল ওয়াহাব (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ২১ এপ্রিল মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকা থেকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, উপজেলার রসাইতলা গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহাবের ছেলে শারীরিক প্রতিবন্ধী। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। গত ১১ এপ্রিল দুপুরে সাইফুল বাড়িতে না থাকায় তার স্ত্রীকে বড় ছেলে জামালের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। ওইসময় পাশের এক নারী তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেললে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ওয়াহাবকে আটক করলেও তিনি কৌশলে পালিয়ে যান। ওই ঘটনায় ১৪ এপ্রিল ভুক্তভোগী পুত্রবধূ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করেন। মামলার পর পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে শ্যামলবাংলা২৪কে বলেন, পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আসামী এখনও থানায় এসে পৌছেনি।

Need Ads
error: কপি হবে না!