ads

শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-৩ আসনে জয়ী বিএনপির সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১১, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিপুল ব্যবধানে জয়ী সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেলকে পৃথক পৃথক সংবর্ধনা দেওয়া হয়েছে। ১০ এপ্রিল শুক্রবার বিকেলে ঝিনাইগাতী ও রাতে শ্রীবরদীতে স্ব-স্ব উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচন-পরবর্তী আলোচনা সভা, দোয়া মাহফিল ও সংবর্ধনার আয়োজন করে।

Shamol Bangla Ads

ওইসময় নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল নিজ নির্বাচনী আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসহ সব ধরনের অনিয়মমুক্ত রাখার ঘোষণা দেন। তিনি বলেন, তিনি একটি মোবাইল নম্বর (হটলাইন) চালু করবেন, যেখানে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসহ যেকোনো অনিয়মের তথ্য মেসেজ বা ফোন কলের মাধ্যমে জানানো যাবে।

তিনি আরও বলেন, এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। সবাইকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে নির্ভয়ে তথ্য দেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে। আর নির্বাচনে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য একটি তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত কাজ শুরু করা হবে।

Shamol Bangla Ads

ঝিনাইগাতীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ। উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির বর্ষীয়ান নেতা মো. আমিনুল ইসলাম বাদশা।
আর শ্রীবরদীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. আব্দুর রহিম দুলাল। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল।

এর আগে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন স্তরের জনগণ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!