ঐক্য, ভাতৃত্ব ও সেবার প্রত্যয় নিয়ে নবগঠিত শেরপুর লইয়ার সোসাইটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ রবিবার বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত ওই সংগঠনের আহবায়ক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছামিউল ইসলাম আতাহার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল কাদের খান ও অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম।
সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট এরশাদ আলী লিটনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল প্রমুখ।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব জিপি, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট হরিদাস সাহা, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ও অ্যাডভোকেট মো. সুরুজ্জামান, সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট নূরে আলম হীরা, সাবেক জিপি অ্যাডভোকেট আবুল কাশেমসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।




