রমজান-ঈদুল ফিতরের পবিত্রতা রক্ষাসহ ডেঙ্গু মোকাবেলায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শেরপুর জেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতি। ১৪ মার্চ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের জেলা হাসপাতাল সড়কে ওই অভিযান পরিচালনা করা হয়।

শনিবার থেকে শুরু হয়ে বছরব্যাপী প্রতি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ক্রিসেন্ট। ওইসময় সমিতির পক্ষ থেকে হাসপাতাল এলাকার প্রতিটি প্রাইভেট চিকিৎসা কেন্দ্রের মালিককে যার যার ব্যবসা কেন্দ্র ও কেন্দ্রের বাইরে পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়।
অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি কায়সার আহাম্মেদ ফারুক, সহ-সভাপতি মাহমুদুল কবির, সাংগঠনিক সম্পাদক মহসিন কবির মোরাদ, ফার্মাসিটিকেল ম্যানেজার ফোরামের সাধারণ সম্পাদক মো. সেলিম, সংগঠনের সদস্য মতিউর রহমান মতিন, মনিরুজ্জামান মনির, বাকি বিল্লাহ লুলু প্রমুখ।

ওই অভিযানের সাথে ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।




