বিদ্যুতের ৩৩ কেভি লাইনের তার সরবরাহের জন্য শেরপুরের নালিতাবাড়ী ও নকলা উপজেলায় সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল ১৪ মার্চ শনিবার সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নালিতাবাড়ী উপজেলার পিডিবির আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন শ্যামলবাংলা২৪কে বিষয়টি নিশ্চিত করেছেন
প্রকৌশলী আব্দুল মোমিন বলেন, নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কের গাজীরখামার এলাকায় বিদ্যুতের ৩৩ কেভি লাইনের তার সরবরাহের জন্য নালিতাবাড়ী ও নকলা উপজেলায় সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।




