ads

সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ হাজার টাকা অর্থদণ্ড

জাহাঙ্গীর হোসেন, নকলা
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে নকলা পৌর শহরে ওই অভিযান পরিচালিত হয়।

Shamol Bangla Ads

অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি। অভিযানকালে শেরপুরের ঔষধ তত্ত্বাবধায়ক জাহিদুল ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি জানান, অভিযানকালে ২টি ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত দোকান মালিকগণকে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী ২টি মামলায় মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!