ads

সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিসিএল ওয়ানডে কাপ শুরু ২৩ ফেব্রুয়ারি, কে কোন দলে

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ

বিসিএল ওয়ানডে কাপের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে টুর্নামেন্ট, ফাইনাল ৩ মার্চ। প্রথম ৩ রাউন্ডের ম্যাচগুলো হবে বগুড়া এবং রাজশাহীতে। ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

Shamol Bangla Ads

জানা যায়, বিসিএল ওয়ানডে কাপে অংশ নেবে চার দল পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল। দলগুলোর অধিনায়ক হিসেবে দেখা যাবে যথাক্রমে ইয়াসির আলী রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে দলে নেই তাসকিন আহমেদ। চোটের কারণে ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয়।

বিসিএল ওয়ানডে কাপে ৪ দলের স্কোয়াড

Shamol Bangla Ads

পূর্বাঞ্চল

ইয়াসির আলী রাব্বি (অধিনায়ক), পারভেজ হোসনে ইমন, জাকির হাসান, আমিত হাসান, মুমিনুল হক, শামীম পাটোয়ারী, শাহাদাত হোসেন দীপু, আসাদউল্লাহ আল গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাঈম হাসান ও নাইম হাসান সাকিব।

উত্তরাঞ্চল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন দাস, তাওহিদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান, শেখ মেহেদী, মেহরব হোসেন, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও আবদুল গাফফার সাকলাইন।

মধ্যাঞ্চল

মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, জিশান আলম, আরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন মন্ডল, মারুফ মৃধা ও ওয়াসি সিদ্দিকী।

দক্ষিণাঞ্চল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম, মিঠুন আলী, আফিফ হোসেন,  নুরুল হাসান সোহান, সামিউন বশির রাতুল, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রাজা, রুয়েল মিয়া ও স্বাধীন ইসলাম।

Need Ads
error: কপি হবে না!