ads

মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৯৯ আসনে ব্যালট সরবরাহ সম্পন্ন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ২:১১ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত ২৯৯টি আসনের সবকটিতেই ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার নির্বাচন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের জন্য স্থাপিত মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ওই তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

Shamol Bangla Ads

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শতভাগ নির্ভুল ভোটার তালিকা প্রকাশ সম্ভব না হলেও সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়াও কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল বলে উল্লেখ করেন তিনি।

আখতার আহমেদ জানান, ২৯৯ আসনে ব্যালট সরবরাহ সম্পন্ন হয়েছে এবং ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ে। ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন সংক্রান্ত প্রজ্ঞাপন আজই প্রত্যাহার করা হবে বলেও তিনি জানান।

Shamol Bangla Ads

ভোট গণনা প্রসঙ্গে তিনি বলেন, পোস্টাল ব্যালট গণনায় কিছুটা সময় লাগতে পারে, তবে কোনোভাবেই অযৌক্তিক বিলম্ব করা হবে না।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে আগামী বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!