ads

শনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পর্দা উঠলো টি-টোয়েন্টি বিশ্বকাপের, উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ

কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের পর্দা উঠলো পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে। উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। ৭ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় শুরু হয় ‘এ’ গ্রুপের ম্যাচটি। রিপোর্ট লেখা পর্যন্ত নেদারল্যান্ডস ৩ ওভারে বিনা উইকেটে ২৮ রান সংগ্রহ করেছে।

Shamol Bangla Ads

তার আগে টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা। নিজের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘পিচটা একেবারে নতুন, আশপাশে বৃষ্টির সম্ভাবনাও আছে। আমরা আর্দ্রতার সুবিধা নিতে চাই। শ্রীলঙ্কায় এই প্রথম এতটা ঘাস দেখলাম। আমরা তিনজন পেসার ও অলরাউন্ডার নিয়ে খেলছি। নেদারল্যান্ডস ভালো দল, আমরা আমাদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে চাই।’

ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, ‘উইকেটটা দেখতে বেশ ভালো। আমরা (টসে জিতলে) আগে বোলিংই করতাম, তবে ব্যাটিং করতেও সমস্যা নেই। আমাদের জন্য এটা বড় ম্যাচ, বাকি তিনটাও তেমনই গুরুত্বপূর্ণ। আমরা দেড় মাস ধরে ভারত ও শ্রীলঙ্কায় আছি, তাই কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত। দলে বেশ কয়েকজন অলরাউন্ডার আছে, বোলিং ও ব্যাটিং; দুই দিকেই আমাদের ভালো বিকল্প রয়েছে।’

Shamol Bangla Ads

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুদলের দেখা হয়েছে দুবার। দুটোতেই জয় পাকিস্তানের। ধারাবাহিকতা ধরে রেখে এবারের বিশ্ব আসর শুরু করতে চায় পাকিস্তান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!