ads

মঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পাঁচ ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জানুয়ারি ২৭, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ

শেরপুরে পাঁচ অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। ওইসময় ২০ লাখ টাকা জরিমানাসহ ভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করা সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
২৭ জানুয়ারি মঙ্গলবার দিনব্যাপী শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রিজওয়ানুল হক। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার শেরপুরের সদর ও শ্রীবরদী উপজেলার মেসার্স জিহান জিগজ্যাগ ব্রিকস-৪, শ্রীবরদী উপজেলার এবিএম অটো ব্রিকস, মেসার্স পিনাকী এন্ড কোং, মেসার্স সততা জিগজ্যাগ অটো ব্রিকস ও মেসার্স এম এস জিগজ্যাগ ব্রিকস প্রত্যেককে ৪ লাখ করে মোট বিশ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!