শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ গ্রন্থাগারের আয়োজনে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার বিকেলে ডিসি উদ্যান মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মুহাম্মদ মুতাসিম বিল্লাহ রুবেল।

ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ জান্নাতুল নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুল আলীম তালুকদার, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ, সিনিয়র সহ সভাপতি মুগনিউর রহমান মনি।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা নৃত্য, গান ও কবিতা পাঠ করেন। পরে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় পৃথক তিনটি বিভাগের মোট ১২টি পুরস্কার প্রদান করা হয়। ওইসময় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




