ads

মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইরানের সঙ্গে বাণিজ্য করলেই ২৫% শুল্ক; ট্রাম্পের নতুন হুঁশিয়ারি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ

ইরানে যখন সরকারবিরোধী বিক্ষোভ তুঙ্গে তখন ইরানের ওপর চাপ বাড়াতে নতুন কৌশল নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। স্থানীয় সময় ১২ জানুয়ারি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে এ ঘোষণার কথা জানান। খবর বিবিসি

Shamol Bangla Ads

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এই শুল্ক ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’। তবে ‘ইরানের সঙ্গে ব্যবসা’ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।

সোমবার ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সব ধরনের ব্যবসার ওপর ২৫% শুল্ক দেবে। এই আদেশ চূড়ান্ত এবং অপরিবর্তনীয়।’

Shamol Bangla Ads

ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হলো চীন। এরপর রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত।

এই নতুন শুল্ক আরোপের ঘোষণা আসে এমন এক সময়, যখন ট্রাম্প হুমকি দিয়েছিলেন— যদি তেহরান বিক্ষোভকারীদের হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতে পারে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সোমবার জানান, বিমান হামলাসহ সামরিক বিকল্পগুলো এখনো ‘টেবিলে রয়েছে’।

হোয়াইট হাউস শুল্ক সংক্রান্ত অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি, যার মধ্যে কোন কোন দেশের আমদানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, তাও অন্তর্ভুক্ত।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, তারা প্রায় ৫০০ বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের মৃত্যুর তথ্য যাচাই করেছে।

তবে বিবিসিকে দেওয়া বিভিন্ন সূত্র বলছে, প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। এছাড়া হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

তবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য সংগ্রহ ও যাচাই করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বিবিসিসহ অধিকাংশ আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরানের ভেতর থেকে প্রতিবেদন করতে পারছে না।

উল্লেখ্য, খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্যে বড় ধরনের পতনের কারণে ২৮ ডিসেম্বর তেহরানের দোকানদাররা রাস্তায় নেমে আসেন। এরপরই সেই বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!