ads

শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহান বিজয় দিবস ঘিরে জামায়াতের ৩ দিনব্যাপী কর্মসূচি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ

মহান বিজয় দিবস ঘিরে ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে ওই কর্মসূচি ঘোষণা করা হয়।

Shamol Bangla Ads

সংবাদ বিজ্ঞপ্তিতে শহীদ বুদ্ধিজীবী দিবস থেকে শুরু করে বিজয় দিবসের মূল অনুষ্ঠান পর্যন্ত রাজধানীজুড়ে আলোচনাসভা, শোভাযাত্রা ও যুব ম্যারাথনের মাধ্যমে দিবসটি পালনের প্রস্তুতি নিয়েছে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন হলে আলোচনাসভা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। ১৫ ডিসেম্বর রাজধানীর আইডিইবি ভবনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য দেবেন। এ ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মূল আয়োজন হিসেবে যুব ম্যারাথন/যুব শোভাযাত্রা।

Shamol Bangla Ads

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে সকাল ৭টায় শোভাযাত্রাটি শুরু হবে। কেন্দ্রীয় যুব বিভাগের আয়োজনে শোভাযাত্রাটি শাহবাগ, কাঁটাবন, সায়েন্স ল্যাব ও কলাবাগান হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

এছাড়া দেশব্যাপী আলোচনাসভা, শোভাযাত্রা ও দোয়ার মাধ্যমে মহান বিজয় দিবস পালন করার জন্য সব শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!