ads

শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদি আরবে ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ সম্মাননায় ভূষিত আলিয়া ভাট

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পেলেন বলিউড সুপারস্টার আলিয়া ভাট। বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভার স্বীকৃতি হিসেবে তাকে ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উৎসব চলাকালীন এক জাঁকজমকপূর্ণ গালা ডিনারে আলিয়ার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

Shamol Bangla Ads

এই মর্যাদাপূর্ণ সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত আলিয়া ভাট। তিনি বলেন, “গোল্ডেন গ্লোবস বিশ্বব্যাপী পুরস্কার বিতরণী জগতের একটি আইকনিক অংশ। এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।” ভবিষ্যতে নিজের কাজের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, “ক্ষমতাবান ও যোগ্য নারীদের গল্প পর্দায় তুলে ধরার মাধ্যমে আমি আমার ক্যারিয়ারকে আরও এগিয়ে নিতে চাই।”

আলিয়া ভাটকে সম্মান জানাতে রেড সি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ তার বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করে। সেখানে ‘হাইওয়ে’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ এবং ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে তার যাত্রাপথ তুলে ধরা হয়। এছাড়া রেড কার্পেটে আলিয়ার গ্ল্যামারাস উপস্থিতি ও সাজসজ্জা পুরো অনুষ্ঠানের ঔজ্জ্বল্য বাড়িয়ে দেয়।

Shamol Bangla Ads

জেদ্দায় আয়োজিত এই গালা ডিনারে বসেছিল বিশ্ব তারকায়। বলিউড ভাইজান সালমান খান ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন হলিউড ও আন্তর্জাতিক অঙ্গনের বিখ্যাত সব ব্যক্তিত্ব। অতিথিদের মধ্যে ছিলেন জুরি সভাপতি শন বেকার, জুরি সদস্য ওলগা কুরিলেঙ্কো, নাদিন লাবাকি, নাওমি হ্যারিস, রিজ আহমেদ, সিগোর্নি উইভার, শাইলিন উডলি, ইদ্রিস এলবা, এডগার রামিরেজ এবং হেনরি গোল্ডিংয়ের মতো অভিনেতারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!