শেরপুরে সংবাদপত্রের এজেন্ট ও সুমন সংবাদপত্র এজেন্সির প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিকের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি বি-ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২০০৭ সালের ১১ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও এক মেয়ে রেখে যান।

এদিকে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বাদাপাড়াস্থ মরহুমের নিজ বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
তার সকল শুভাকাঙ্ক্ষী, আত্নীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কাছে দোয়া চেয়েছেন, মরহুমের ছেলে এজেন্ট নাজীম সিদ্দিকী।




