ads

মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহ লেখক-সাংবাদিক ফাউন্ডেশনের নয়া কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৯, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ

বৃহত্তর ময়মনসিংহ লেখক-সাংবাদিক ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি (রেজি. নং এস- ১১৪০৮) ঘোষণা করা হয়েছে। ৮ ডিসেম্বর সোমবার বিকেলে রাজধানী ঢাকার মতিঝিল সেনাকল্যাণ ভবনে আয়োজিত সংগঠনের কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা ও কবিতা পাঠের আসর শেষে ওই কমিটি ঘোষণা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে লায়ন হামিদুল আলম সখাকে সভাপতি, চৌধুরী নূরুল হুদাকে নির্বাহী সভাপতি ও লতিফুল বারী হামীমকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩৭ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৮ মেয়াদে) অনুমোদন দেয়া হয়।

Shamol Bangla Ads

এ উপলক্ষ্যে সংগঠনের সভাপতি লায়ন হামিদুল আলম সখার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক লতিফুল বারী হামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ড. হালিমদাদ খান, বিশিষ্ট ছড়াকার আনজীর লিটন, সংগঠনের বর্তমান নির্বাহী সভাপতি কবি চৌধুরী নূরুল হুদা, লোক-গবেষক আহমেদ ফখরুদ্দীন, সংগঠনের বর্তমান কোষাধ্যক্ষ মোঃ জহিরুল আলম নিউটন, সংগঠনের সহ সাধারণ সম্পাদক অধ্যাপক নাজিম উদ্দিন তালুকদার, গবেষক সৈয়দ শাকিল আহাদ, সহযোদ্ধা একাত্তর এর সভাপতি খান নজরুল ইসলাম হান্নান প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় উত্থাপিত প্রস্তাব অনুযায়ী ময়মনসিংহ ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় ব্যক্তিত্ব মুকুল নিকেতন স্কুল অ্যান্ড কলেজের প্রয়াত অধ্যক্ষ আমির হোসেন চৌধুরী রতন (রতনদা), প্রয়াত অধ্যাপক সামদানী কোরায়সী ও প্রয়াত অধ্যাপক যতীন সরকার-এর নামে একটি স্মারকগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

কার্যনির্বাহী কমিটির পরিচিতি: সভাপতি: লায়ন হামিদুল আলম সখা, নির্বাহী সভাপতি: চৌধুরী নূরুল হুদা, সহ-সভাপতি: ড. আব্দুর রশীদ, সহ-সভাপতি: মফিদা আকবর, সাধারণ সম্পাদক: লতিফুল বারী হামীম, সহ-সা. সম্পাদক: অধ্যাপক নাজিম উদ্দিন তালুকদার, সহ-সা. সম্পাদক: সুবোধ চন্দ্র ভৌমিক, কোষাধ্যক্ষ: মোঃ জহিরুল আলম নিউটন, নির্বাহী সদস্য ড. হালিমদাদ খান, মাহমুদ কামাল, ড. শামীম আরা, আচার্য সুবোধ শাস্ত্রী, আহমেদ ফখরুদ্দীন, সৌরভ জাহাঙ্গীর, আনজীর লিটন, সেলিম মাহমুদ, সরকার জসীম, জাহাঙ্গীর আলম জাহান, ড. আবুল কালাম আজাদ, নাদেজদা ফাতেমা শিখা, সৈয়দ সারোয়ার জাহান পিপুল, স্বপন পাল, রত্না সরকার, হাদিউল ইসলাম, আনোয়ারুল ইসলাম খন্দকার, ইফতেখার হালিম, রফিকুল ইসলাম আধার, মোস্তাফিজুল হক, মান্নান ফরিদী, সুব্রত শেখর ভক্ত, মোঃ রেজাউল কারীম, সৈয়দ শাকিল আহাদ, সুবীর বসাক, সৈয়দ শফীক সিংহী, জাফর সাদিক, মাহফুজুর রহমান ভূঁইয়া ও প্রদ্যোত কুমার দাস।

এদিকে বৃহত্তর ময়মনসিংহ লেখক-সাংবাদিক ফাউন্ডেশনের নয়া কমিটির কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন কবি সংঘ বাংলাদেশের সভাপতি কবি, গীতিকার ও সাংবাদিক রফিকুল ইসলাম আধার এবং সাধারণ সম্পাদক কবি-প্রবন্ধিক ড. আব্দুল আলিম তালুকদার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!