ads

বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৃহস্পতিবার বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ

বাজারে আসছে নতুন নকশার ৫০০ টাকার নোট। আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাজারে নতুন নোট ইস্যু করবে বাংলাদেশ ব্যাংক। নোটটি প্রথমে মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরে অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে। ২ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এসব তথ্য জানায়।

Shamol Bangla Ads

নতুন ৫০০ টাকার নোটের সামনে রয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলা। আর নোটের পেছনে রাখা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। নোটে জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যার নিচে ইলেকট্রো টাইপে ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দেখা যাবে। পুরো নোটে সবুজ রঙের আধিক্য রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, “বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য” শীর্ষক নতুন সিরিজের অংশ হিসেবে এই নোট প্রথমবারের মতো প্রচলনে দেবে বাংলাদেশ ব্যাংক। এই নোটে স্বাক্ষর থাকছে গভর্নর ড. আহসান এইচ. মনসুরের।

Shamol Bangla Ads

নতুন সিরিজে ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকার নোট মুদ্রণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে এসেছে।

নোটটিতে নিরাপত্তার জন্য মোট ১০ ধরনের বিশেষ বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে রঙ পরিবর্তনশীল কালি— যা নোট নাড়ালে ডান পাশের ‘৫০০’ লেখাটি সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়। আবার নোটটিতে লাল ও স্বর্ণালী রঙের পেঁচানো নিরাপত্তা সুতা রয়েছে, যা আলোতে ধরলে ‘৫০০ টাকা’ লেখা দেখা যাবে।

পাশাপাশি, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের ডান দিকের নিচে পাঁচটি উঁচু বৃত্ত যুক্ত করা হয়েছে। নোটের শহীদ মিনার, মূল্যমানসহ কিছু অংশ ইন্টাগ্লিও প্রিন্টে করা, যা স্পর্শে উঁচু মনে হবে। এছাড়া নোটে গোপনে ‘৫০০’ লেখা রয়েছে, যা নির্দিষ্ট কোণে ধরলে স্পষ্ট দেখা যায়। নোটের কাগজে লাল, নীল ও সবুজ তন্তু যোগ করা হয়েছে যা বিশেষ আলোতে দৃশ্যমান হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ৫০০ টাকার নোট চালু হলেও বর্তমানে প্রচলিত পুরনো সব কাগুজে নোট ও কয়েন আগের মতোই চালু থাকবে। পাশাপাশি, মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা (অবিনিময়যোগ্য) ৫০০ টাকার নোট মুদ্রণ করা হয়েছে, যা টাকা জাদুঘর, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!