ads

শনিবার , ২২ নভেম্বর ২০২৫ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ব্যবসায়ীদের নিয়ে ফাহিম চৌধুরীর মতবিনিময়, নিরাপদ ব্যবসা পরিবেশের প্রতিশ্রুতি

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
নভেম্বর ২২, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ

নালিতাবাড়ীতে সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর শুক্রবার বিকেলে পৌরশহরের মধ্য বাজারের চাল হাটি এলাকায় ব্যবসায়ী ও নালিতাবাড়ী পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মানিক মিয়ার উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী।

Shamol Bangla Ads

ব্যবসায়ী গোলাম হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইউনুস আলী দেওয়ান, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, ব্যবসায়ী কিরণ দত্ত, লুৎফর রহমান মন্ডল, বাদল সাহা প্রমুখ।

মতবিনিময় সভায় প্রকৌশলী ফাহিম চৌধুরী বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নালিতাবাড়ী গড়াই আমার লক্ষ্য। ব্যবসায়ীরা যেন নির্ভয়ে তাদের ব্যবসা-বাণিজ্য করতে পারেন—এ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

Shamol Bangla Ads

সভায় ব্যবসায়ীরা স্থানীয় বিভিন্ন সমস্যা, বাণিজ্যিক অসুবিধা এবং উন্নয়ন সম্ভাবনা নিয়ে তাদের মত দাখিল করেন। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রার্থী ফাহিম চৌধুরী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!