ads

শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ২৫৮ বোতল ভারতীয় মদসহ আটক ১

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৪, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে ২৫৮ বোতল ভারতীয় মদসহ আক্তার মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ১৩ নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আক্তার ওই গ্রামের মৃত শাহ জালালের পুত্র।

Shamol Bangla Ads

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ঝিনাইগাতী উপজেলার গোমড়া নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করে। ওইসময় হলদীগ্রাম বিওপির বিজিবির টহলরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫৮ বোতল ভারতীয় মদসহ আক্তার মিয়াকে আটক করে। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৪ লাখ ১৩ হাজার টাকা।

এ ব্যাপারে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, বিজিবি মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় যে কোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে কাজ করে যাচ্ছে বিজিবি।

Need Ads
error: কপি হবে না!