ads

শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খুলনায় মুক্তির এক সপ্তাহ পর এবার দেশের ৬ প্রেক্ষাগৃহে ‘দেলুপি’

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

খুলনা কাঁপিয়ে এবার সারাদেশে মুক্তি পেল সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’। ১৪ নভেম্বর শুক্রবার দেশের ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

Shamol Bangla Ads

সারাদেশে প্রথম সপ্তাহে যে যে হলে ‘দেলুপি’ মুক্তি পাচ্ছে তা হলো- ঢাকায় স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি মল), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), রাজ তিলক সিনেমা হল (রাজশাহী), গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স (রাজশাহী) ও মম ইন মুভি থিয়েটার (বগুড়া)।

জানা যায়, ‘দেলুপি’ খুলনায় মুক্তি পায় গত ৭ নভেম্বর। পরিচালক তাওকীর ইসলামের কাজে সব সময় থাকে একটা ভিন্ন ফ্লেভার। এর আগে তাওকীর ২০২২ সালে রাজশাহী শহরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেন ‘শাটিকাপ’, যা সমালোচক ও দর্শক—দু’পক্ষের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’—আরও একবার আলোচনায় আনেন তরুণ এই পরিচালককে। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

Shamol Bangla Ads

‘দেলুপি’ সিনেমায় যারা অভিনয় করেছেন তারা সকলেই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমায় অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ আরও অনেকে।

এরই মধ্যে খুলনায় লিবার্টি সিনেমা হল ও জেলা শিল্পকলা একাডেমিতে সিনেমাটি পেয়েছে দর্শকপ্রিয়তা। সেই সাথে হল সংশ্লিষ্টরা বলছে, ঈদ ছাড়া এমনি সময় অনেকদিন পর খুলনার কোনো সিনেমা নিয়ে এতো সাড়া পাচ্ছে তারা।

সেই সাথে ‘দেলুপি’ সিনেমার প্রচারেও বেশ ভিন্নতা লক্ষ করা গেছে। নাম ঘোষণা থেকে শুরু করে মুক্তি তারিখ জানানো, সিনেমার প্রিমিয়ার ও ঢাকা-খুলনায় প্রচারে সব কিছুতেই ছিল যেনো ভিন্নতার ছোঁয়া ছিল ‘দেলুপি’ টিমের।

Need Ads
error: কপি হবে না!