ads

মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বাসে অগ্নিসংযোগ, পুড়ে মারা গেলেন ঘুমন্ত বাসচালক

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১১, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ওই ঘটনায় মো. জুলহাস (৪০) নামে এক বাসচালক দগ্ধ হয়ে মারা গেছেন। নিহত মো. জুলহাসের বাড়ি ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান গ্রামে। ১০ নভেম্বর সোমবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি ভালুকজান পেট্রোল পাম্পের কাছে পার্ক করা ছিল। গভীর রাত হওয়ায় চালক জুলহাস, এক নারী যাত্রী ও তার ছেলে বাসের ভেতরেই ভোর হওয়ার অপেক্ষায় ছিলেন। ওসি বলেন, ‌পার্কিং করা অবস্থায় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, ঘুমন্ত চালক জুলহাস দ্রুত বেরিয়ে আসার সুযোগ পাননি এবং ঘটনাস্থলেই পুড়ে মারা যান। তবে বাসের ভেতরে থাকা ওই নারী যাত্রী ও তার ছেলে দ্রুত জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় তারা প্রাণে রক্ষা পান বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরে বাসের ভেতর থেকে চালক জুলহাসের দগ্ধ মরদেহ উদ্ধার করেন।

Shamol Bangla Ads

ওসি রোকুনুজ্জামান আরও বলেন, ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Need Ads
error: কপি হবে না!