ads

সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটাও অপরাধ: আসিফ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১০, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ

সম্প্রতি জাহানারা আলম বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে কমিশন। তার আগে কাউকে দোষী বলতে চান না বাংলাদেশ জনপ্রিয় সংগীত শিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবর জাহানারা আলম।

Shamol Bangla Ads

তার মতে, অপরাধ প্রমানীত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটাও একটা অপরাধ। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটাও অপরাধ। তো বিসিবি ১৫ দিন সময় নিয়েছে, একটা তদন্ত কমিটি করেছে। আমাদের অপেক্ষা করা উচিত ১৫ দিন। ১৫ দিন পরে যদি উল্টাপাল্টা কিছু হয় ডেফিনেটলি আমরাই ফেস করব।

বাংলাদেশ নারী দলের পারফরম্যান্স নিয়ে আসিফ বলেন, আমরা তো বিশ্বাস করি যে আজকে নারী ক্রিকেটে বাংলাদেশ যে উচ্চতায় আছে, সেটার ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদেরকে এ সমস্ত ফালতু প্রবলেমগুলো সলভ করতে হবে এবং খুব কঠোরভাবে সলভ করতে হবে। তিনি আরও বলেন, যেহেতু আমরা বোর্ডে মাত্র নতুন দেড় মাস হয়েছে আমাদের, আমরা চেষ্টা করছি কোনো রকম বিতর্ক ছাড়া, যেগুলো হয়েছে অতীতে, সেগুলো যেন আমরা আর ক্যারি না করি। আমরা একটু ধারাবাহিকতা যেন বন্ধ করে দেই আমরা। সেই চেষ্টা করে যাচ্ছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!