ads

রবিবার , ৯ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৯, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নিবন্ধিত দলগুলোর সঙ্গে কয়েক ধাপে এই সংলাপ অনুষ্ঠিত হবে। ৯ নভেম্বর রবিবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, নিবন্ধিত দল হিসেবে জাতীয় পার্টির সঙ্গেও সংলাপের সম্ভাবনা রয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, বর্তমানে ইসির নিবন্ধিত দলের সংখ্যা ৫৩টি। গত বছরের ৫ আগষ্টের পটপরিবর্তনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত রয়েছে। ফলে দলটিকে সংলাপে ডাকছে না ইসি। এনসিপি ও গণঅধিকার পরিষদসহ একাধিক দল ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে জাতীয় পার্টিসহ ১৪ দল শরিকদেরও নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে আসছে। এই অবস্থায় ইসির সংলাপে দলগুলো ডাক পাবে কি-না, তা নিয়ে একধরনের সংশয় ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Need Ads
error: কপি হবে না!