ads

বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৯, ২০২৫ ১২:৪২ পূর্বাহ্ণ

‘আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ অক্টোবর বুধবার সকালে জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু একাডেমির উদ্যোগে আলোচনা সভা, সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়। জেলা কালেক্টরেট প্রাঙ্গন থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি বলেন, কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়-এটি একটি মানবিক অঙ্গীকার। আমরা প্রতিজ্ঞা করছি, প্রতিটি কন্যাশিশু যেন সাহস, শিক্ষা ও সুরক্ষার আলোয় বেড়ে ওঠে, সেই পরিবেশ আমরা সবাই মিলে তৈরি করব।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে সভায় প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি/সংস্থার ২০২৪-২০২৫ অর্থবছরের আর্থিক অনুদান চেক এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!