ads

শনিবার , ৪ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছানা মিয়ার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৪, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ

শেরপুর সদরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক একেএম নুরুল আমিন ছানা ওরফে ছানা মিয়া (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি ৪ অক্টোবর শনিবার বিকেল সোয়া ৩টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

Shamol Bangla Ads

জানা যায়, শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান একেএম নুরুল আমিন ছানা দীর্ঘদিন যাবত ঠিকাদারী ও চাতাল ব্যবসাসহ এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি একসময় সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। এলাকার স্কুল-কলেজ, মাদ্রাসা-মসজিদ ও বাজারসহ নানা প্রতিষ্ঠানের গোড়াপত্তন ও উন্নয়নে তিনি কাজ করেছেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Need Ads
error: কপি হবে না!