ads

বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথম বাংলাদেশি হিসেবে এসএ টোয়েন্টিতে দল পেলেন তাইজুল

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ

প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে দল পেলেন তাইজুল ইসলাম। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার নিলামের এক্সপ্রেস রাউন্ড থেকে টাইগার স্পিনারকে ভিত্তিমূল্য ৫ লাখ র‌্যান্ডে দলে ভিড়িয়েছে ডারবান সুপার জায়ান্টস। ক্যারিয়ারে প্রথমবার কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন ৩৩ বছর বয়সী এ ক্রিকেটার।

Shamol Bangla Ads

এসএ টোয়েন্টির নিলামে নাম নিবন্ধন করেছিলেন ৭৮২ জন ক্রিকেটার। তবে সেখানে তোলা হয়েছে ৫৪১ ক্রিকেটারকে। এর মধ্যে বাংলাদেশের আছেন ১৪ ক্রিকেটার। তারা হলেন মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, লিটন দাস ও সাকিব আল হাসান।

তাদের মধ্যে থেকে দল পেলেন টাইগার স্পিনার তাইজুল। যদিও নিলামে বাংলাদেশিদের মধ্যে থেকে সবার আগে তোলা হয়েছিল পেসার মোস্তাফিজের নাম। তবে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখানোয় তিনি অবিক্রিত থাকেন।

Shamol Bangla Ads

এসএ টোয়েন্টির চতুর্থ আসর শুরু হবে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে। ৬ দলের টুর্নামেন্টটিতে ডারবানের হয়ে খেলবেন তাইজুল। যেখানে তিনি সতীর্থ হিসেবে পাবেন হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, জস বাটলার ও সুনীল নারিনের মতো ক্রিকেটারদের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!