ads

বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এই সুখে যেন কারও নজর না লাগে: পরীমণি

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ণ

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ ও নানা শামসুল হক গাজীর মৃত্যুর পর ২ সন্তানকে নিয়ে এখন পরীমণির পথচলা। ব্যক্তিগত জীবনের ঝড় পেরিয়ে আবারও কাজে নিয়মিত হয়েছেন তিনি। সম্প্রতি ক্যারিয়ারের প্রধম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অসাধারণ অভিনয়ের জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডস জিতেছেন পরীমণি। সেই অ্যাওয়ার্ডস নিয়ে বাসায় ফিরে আবেগে ভাসলেন নায়িকা। ৯ সেপ্টেম্বর ফেসবুকে পোস্ট দিয়ে ভক্তদের সঙ্গে এই অনুভূতি ভাগ করে নিয়েছেন পরীমণি। লিখেছেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য এভাবে অপেক্ষা করেনি। গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসল। কী লাগে জীবনে আর!’

Shamol Bangla Ads

সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানিয়ে অভিনেত্রী আরো লিখেন, ‘শুকরিয়া খোদা। আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কী সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।’

পরীমণির পরবর্তী সিনেমার নাম ‘গোলাপ’। সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু করার কথা রয়েছে তার। এ সিনেমায় পরীমণির বিপরীতে রয়েছেন নিরব। এই দুই তারকার প্রথম সিনেমা এটি, যার পরিচালক সামছুল হুদা।

Shamol Bangla Ads

এর আগে পরীমণি ‘ডোডোর গল্প’ নামে একটি ছবির শুটিং শেষ করেছেন। বছর দুয়েক আগে শুরু হয় ছবিটির শুটিং। এই ছবিতে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!