ads

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ ইসির

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ

৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে ইসি জানায়, নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ এর ধারা ৬ এবং ধারা ৮ এর অধীন জাতীয় সংসদের পুনঃনির্ধারিত নির্বাচনি এলাকাসমূহের প্রাথমিক তালিকা প্রজ্ঞাপন নম্বর- ১৭.০০.০০০০.০২৫.২২.০৯০,২৪-৩৪১, তারিখ ৩০ জুলাই ২০২৫/১৫ শ্রাবণ ১৪৩২ মূলে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয় এবং উক্ত বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ৩ এর অধীন পুনঃনির্ধারিত নির্বাচনি এলাকার বিষয়ে দাবি/ আপত্তি/সুপারিশ/ মতামত আহবান করা হয়।

নির্বাচন কমিশন সচিবালয় প্রজ্ঞাপন নম্বর- ১৭.০০,০০০০.০২৫.২২.০৯০,২৪-৩৪১; তারিখ ৩০ জুলাই ২০২৫/১৫ শ্রাবণ ১৪৩২ এবং প্রজ্ঞাপন নম্বর- ১৭,০০,০০০০.০২৫,২২.০৯০,২৪-৫১০; তারিখ ১৮ আগস্ট ২০২৫/০৩ ভাদ্র ১৪৩২ মূলে নির্ধারিত সময়সূচী মোতাবেক প্রাপ্ত দাবি/আপত্তি/সুপারিশ/মতামত এর উপর কমিশন প্রকাশ্যে শুনানি গ্রহণ করে।

Shamol Bangla Ads

ইসি বিজ্ঞপ্তিতে আরও জানায়, নির্বাচন কমিশন উক্ত আইনের ধারা ৬ এর উপ-ধারা (৪) অনুযায়ী দাবি/আপত্তি/সুপারিশ/মতামত সম্বলিত দরখাস্তগুলোতে তথ্যাবলী পর্যালোচনা করে এবং শুনানিকালে উপস্থাপিত তথ্য ও যুক্তিতর্ক বিবেচনান্তে প্রাথমিক তালিকায় প্রকাশিত নির্বাচনি এলাকার প্রয়োজনীয় সংশোধন করে এতদসংগে সংযুক্ত তফসিল মোতাবেক জাতীয় সংসদের ৩০০ আসনের পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করলো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!