শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় উচ্ছেদকৃত ৩ অসহায় পরিবারের মাঝে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। ২৬ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল নিজ হাতে এসব সামগ্রী অসহায় পরিবারগুলোর হাতে তুলে দেন।

এদিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারগুলোর মাঝে ঢেউটিন, নগদ অর্থ, কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয়। ওইসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া বাজারে সরকারি ভূমি অফিস নির্মাণের জন্য নির্ধারিত জায়গা থেকে ৩টি পরিবারকে উচ্ছেদ করা হয়।




