ads

সোমবার , ১১ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাম্পার ট্রফি পুনরুদ্ধার করলো বার্সেলোনা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১১, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ

প্রাক-মৌসুমের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় নিয়ে হুয়ান গাম্পার ট্রফি পুনরুদ্ধার করল বার্সেলোনা। ১০ আগস্ট রবিবার রাতে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ইতালির ক্লাব কোমোকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। জোড়া গোল করেন লামিন ইয়ামাল ও ফার্মিন লোপেজ। অপর গোলটি করেন রাফিনহা।

Shamol Bangla Ads

এর আগে প্রীতি ম্যাচে ডাইগুর বিপক্ষে ৫-০ এবং এফসি সিউলের বিপক্ষে ৭-৩ গোলের জয় পেয়েছিল বার্সেলোনা। তবে কোমোর বিপক্ষে ম্যাচটি ছিলো গাম্পার ট্রফি জয়ের লড়াই। যেটি তারা গত বছর ফ্রান্সের মোনাকোর কাছে হারিয়েছিল। এবার জয় নিশ্চিত করে ৪৭তমবারের মতো ট্রফিটি নিজেদের করে নিল কাতালান ক্লাবটি। ১৯৬৬ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে প্রদর্শনীমূলক এই আসর। ১৯৯৬ পর্যন্ত এটি ছিল ৪ দলীয় টুর্নামেন্ট, পরে নামিয়ে আনা হয় দুই দলে।

Shamol Bangla Ads

ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে বার্সেলোনা। গোলমুখে ১৯টি শট নেয় তারা, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। ২১ মিনিটে ফার্মিন লোপেজ প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। ৩৫ মিনিটে একই খেলোয়াড় ব্যবধান দ্বিগুণ করেন এবং ম্যাচসেরা হন। ৩৭ মিনিটে রাফিনহা স্কোরলাইন ৩-০ করেন, আর ৪২ মিনিটে ইয়ামালের গোলে কার্যত কোমোর আশা শেষ হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে ফিরে ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন ইয়ামাল। বাকি সময়ে আর গোল না হলেও বড় জয় নিয়েই মৌসুম শুরুর প্রস্তুতি সম্পন্ন করে জাভির শিষ্যরা।

উল্লেখ্য, আগামী শনিবার রাতে মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা।

Need Ads
error: কপি হবে না!