ads

সোমবার , ১১ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কানের পর টরন্টো চলচ্চিত্র উৎসবে ‘আলী’

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১১, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ

৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি লাভ করে আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। এরপর ৭৩তম মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়। এবার কানাডার টরন্টোয় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি। সম্প্রতি খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা আদনান আল রাজীব নিজেই। তিনি জানিয়েছেন, উৎসবের শর্টকাট কম্পিটিশন বিভাগে জায়গা পেয়েছে তার ‘আলী’ সিনেমাটি।

Shamol Bangla Ads

রাজীব বলেন, ‘টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫০তম আসরে জায়গা পাওয়াটা আমাদের জন্য দারুণ আনন্দের। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, সিলেকশন কমিটির সবার প্রতি, যারা এই চলচ্চিত্র উৎসবের জন্য ‘আলী’ সিনেমাটি নির্বাচিত করেছেন।’

উৎসব আয়োজকরা জানিয়েছেন, আগামী ৪ সেপ্টেম্বর চলচ্চিত্র উৎসবের ৫০তম আসরের পর্দা উঠছে কানাডার টরন্টো শহরে। সিনেমাপ্রেমীদের এই বর্ণাঢ্য আয়োজন চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবে অংশ নিতে আগামী ৫ সেপ্টেম্বর টরন্টো উড়াল দেবেন ‘আলী’ সিনেমার শিল্পী, নির্মাতা ও অন্যান্য কলাকুশলী।

Shamol Bangla Ads

জানা যায়, ‘আলী’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে উপকূলীয় এক শান্ত শহরের পুরাতন রীতিনীতি এবং ধর্মীয় সংস্কারের প্রভাব বিস্তার নিয়ে; যেখানে নারীদের গান গাওয়া নিষিদ্ধ, কারণ শহরের বাসিন্দারা গান গাওয়া অপবিত্র বা অনুচিত মনে করে। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন নোয়াখালীর ছেলে আল আমিন। তাঁর মায়ের ভূমিকায় আছেন ইন্দ্রানী সোমা। ‘আলী’র চিত্রনাট্য লিখেছেন ফিলিপাইনের আরভিন বেলারমিনো ও কাইলা রোমেরো।

Need Ads
error: কপি হবে না!