ads

শনিবার , ১১ জানুয়ারি ২০১৪ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১১, ২০১৪ ৪:৫১ অপরাহ্ণ

pic-2সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির বের করা মিছিল ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় বিএনপি কর্মিদের সাথে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।শনিবার বেলা সাড়ে এগারটার দিকে শহরের নিউ ঢাকা রোড চামরাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, শনিবার বেলা সোয়া এগারটার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ শহরের রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি শহরের নিউ ঢাকা রোড চামরাপট্টি এলাকায় পৌছলে বাধা দেয় পুলিশ। মিছিল ছত্রভঙ্গ করতে প্রায় পাচ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এসময় বিএনপি কর্মিদের সাথে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা ঘটনাস্থলে পৌছলে বিএনপি কর্মিরা ছত্রভঙ্গ হয়ে যায়। সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এ এস পি) ফোরকান শিকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!