ads

শনিবার , ১১ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬৫ কিমি যানজট

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১১, ২০১৪ ২:২৪ অপরাহ্ণ

Tangail JanJot-13-04-13_2 001শাহ আলম, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ১০ জানুয়ারী শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে সৃষ্টি হওয়া যানজট তীব্র আকার ধারন করেছে। ফলে যাত্রীরাও পড়েছে চরম দুর্ভোগে।

Shamol Bangla Ads

১৮ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ শুক্র ও শনিবার স্থগিত হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায় এবং দুরপাল­ার যাত্রীবাহি বাসগুলো ওভারটেক করছে। এ কারনে রাত থেকে সৃষ্টি হওয়া যানজট সকালে বাড়তে শুরু করে। একারনে মহাসড়কটি স্থবির হয়ে ঢাকাগামী সকল প্রকার যানচলাচল বন্ধ হয়ে গেছে সেই সাথে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করছে খুব ধীর গতিতে। এ যানজট শুক্রবার রাত থেকে টাঙ্গাইলের মির্জাপুর গোড়াইল থেকে করটিয়া পর্যন্ত থাকলে শনিবার বেলা পৌনে ১২টায় তা বেড়ে এলেঙ্গা পর্যন্ত পৌছেছে। এতে করে মহাসড়কে প্রায় ৬৫ কিলোমিটার যানজটের কারনে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান রাজ জানান, মহাসড়কে এলেঙ্গা থেকে মির্জাপুর পর্যন্ত যানজট তীব্র কিন্তু বাকি স্থানগুলোতে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।
টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক (টিআই) মো: আরিফুর রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ১৬ জেলাসহ ৩০ টি জেলার ৯২ টি রোডের যানবাহন চলাচল করে। বিরোধী দলের টানা অবরোধ এবং হরতালের পর গাড়ী ছাড়ায় এই মহাসড়কে যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। আর অতিরিক্ত গাড়ী চলাচল করায় এই মহাসড়কের থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!