ads

শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শেরপুরে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

স্টাফ রিপোর্টার
জুলাই ১৯, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় শেরপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে ওই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদস্য সচিব খালিদুজ্জামান সিদ্দিকী আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহম্মেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিবুল হাসান তারা, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম সিমান্ত, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হৃদয় হাসানসহ ইউনিয়ন ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওইসময় জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহম্মেদ সিদ্দিকী বাবু বলেন, জুলাই-আগস্টের শহীদদের নিয়ে যারা বড় বড় কথা বলেন, তাদের কখনো বাস্তবে শহীদদের জন্য কর্মসূচি দিতে দেখি না। ছাত্রদলই একমাত্র সংগঠন, যারা তাদের সম্মানে নিয়মিত দোয়া ও স্মরণসভা আয়োজন করে।সারা দেশে ১৪২ জনের বেশি ছাত্রনেতা শহীদ হয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। আমরা তাদের রক্তঋণ কখনো ভুলবো না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!