ads

শুক্রবার , ১০ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১০, ২০১৪ ৮:৫১ অপরাহ্ণ

Pic---Kamalgonj 2মৌলভীবাজার প্রতিনিধি: দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা-নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১০জানুয়ারি শুক্রবার উপজেলার ভানুগাছ চৌমুহনা চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নীহারেন্দু ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান মি. জিডিশন প্রধান সুচিয়াং সমরজিত সিংহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মখলিছুর রহমান, লেখক-গবেষক আহমদ সিরাজ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রণয় দত্ত, সাধারণ সম্পাদক অশোক বিজয় দেব কাজল, প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমেদ, সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন প্রমুখ। অবিলম্বে সংখ্যালঘু নির্যাতনের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবী জানানো হয়। মানববন্ধনে ১৩টি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

Need Ads
error: কপি হবে না!