ads

মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৫, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ

প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত করা হচ্ছে। ওই পদের নাম পরিবর্তন করে শুধু ‘শিক্ষক’ করা হয়েছে। এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় এন্ট্রি পদের নাম হবে ‘শিক্ষক’। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপ-সচিব মো. শামছুল আরিফ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত মে মাসে অনুষ্ঠিত সমন্বয় সভার সুপারিশের আলোকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, বর্তমানে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৬২ হাজার ৪১৮ জন ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগপ্রাপ্ত আছেন। যারা এখন থেকে শিক্ষক নামে পরিচিত হবেন।

সহকারী শিক্ষকের সঙ্গে সঙ্গে আরও ৪টি পদের নাম পরিবর্তন করা হয়েছে। সুপারিশ অনুযায়ী, এখন থেকে ‘সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’ পদটি ‘অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’ নামে পরিচিত হবে। একইভাবে ‘অর্থ কর্মকর্তা’ পদের নতুন নাম হবে ‘হিসাবরক্ষণ কর্মকর্তা’ এবং ‘সহকারী মনিটরিং অফিসার’ হবেন ‘প্রশাসনিক কর্মকর্তা’।

Shamol Bangla Ads

এছাড়া ‘পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক’ এখন থেকে পরিচিত হবেন ‘সহকারী ইনস্ট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়)’ হিসেবে, যা দেশের মোট ৩৩৫টি পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!