ads

মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি

স্টাফ রিপোর্টার
জুলাই ১৫, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ

শেরপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই মঙ্গলবার সকালে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে তিন দিনব্যাপী আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রথম দিন জুলাই বিপ্লবের স্মরণে শিশুদের কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার তত্ত্বাবধানে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অতিথি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার কাজী রিজওয়ানুল হক ও শেরপুর সরকারি মহিলা কলেজে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহার।

ওইসময় অন্যান্যের মধ্যে জেলা প্রতিবন্ধী কর্মকর্তা হোসনেয়ারা, জুনিয়র লাইব্রেরীয়ান আকলিমা খাতুন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, জেলা কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক ইসরাত সুলতানা পুতুলসহ অভিভাবক ও গণগ্রন্থাগারের পাঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদেরকে পরবর্তীতে পুরস্কার বিতরণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!