ads

শনিবার , ১২ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সাংবাদিককে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জুলাই ১২, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে কর্মরত সাংবাদিক কাজী আবু সাইদ দিনারকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শনিবার দুপুরে শ্রীবরদী পৌর শহরের চৌরাস্তা এলাকায় শ্রীবরদী উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

আধাঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, সিনিয়র সাংবাদিক খোরশেদ আলম, শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রুবেল, মডেল প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, গত ২৫ এপ্রিল শুক্রবার বিকেলে রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে মাসুম বিল্লাহ ও ইউছুব মিয়ার মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে দু্‌’পক্ষের মধ্যে এক সংঘর্ষ হয়। এতে ইউছুব মিয়া গুরুতরভাবে আহত হয়। আহত ইউছুব মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় নিহত ইউছুব মিয়ার মেয়ে কল্পনা বেগম বাদী হয়ে মাসুম বিল্লাহসহ ৯ জনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় মাসুম বিল্লাহ’র বড় ভাই দৈনিক মানবজমিনের শ্রীবরদী প্রতিনিধি কাজী আবু সাইদ দিনারকে ৬নং আসামি করা হয়।

Shamol Bangla Ads

বক্তারা আরও বলেন, ঘটনার সময় সাংবাদিক কাজী আবু সাইদ দিনার গাজীপুরে ছিলেন। সঠিক তদন্তে ও ক্যামেরার ভিডিও, সিডিআর পরীক্ষার মাধ্যমে তা প্রমাণিত হবে। সাংবাদিক নেতারা আবু সাইদ দিনারের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদের সাথে কথা হলে তিনি বলেন, মামলার চার্জশিটে শতভাগ স্বচ্ছতা অবলম্বন করা হবে। ঘটনার সাথে জড়িত না থাকলে কারও নামে চার্জশিট দেয়া হবে না। বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!