রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে শুভ কুমার (২৫) নামের এক যুককে অপহরণের পর ৪০ হাজার টাকা মুক্তিপণে উদ্ধার করা হয়। এঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ মোয়াজ্জেম হোসেন (৩৫) নামের এক অপহরণকারীকে গ্রেফতার করেছে ।

মামলা সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারী সন্ধ্যায় উপজেলার পারইল গ্রামের জীবন কুমারের ছেলে শুভ কুমার বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর বাড়ীতে ফিরে আসেনি। রাতে শুভর মোবাইল ফোন থেকে তার বাবাকে জানানো হয় শুভকে অপহরণ করা হয়েছে। তাকে ফিরে পেতে হলে ৪০ হাজার টাকা দিতে হবে। অপহরণকারীদের কথা মতো শুভর বাবা ৪০ হাজার টাকা দিলে টাকা দেয়ার ২০ মিনিট পর শুভকে ফেরত দেয়া হয় ।এঘটনায় শুভর বাবা জীবন কুমার গত বৃহস্পতিবার রাতে অপহরণকারী মোয়াজ্জেম হোসেন সহ কয়েক জনকে আসামী করে মামলা দায়ের করলে রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারী মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করে গতকাল শুক্রবার আদালতে সোর্পদ করে। মোয়াজ্জেম একই গ্রামের মৃত-তাহের আলীর ছেলে বলে জানাগেছে।
এব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল¬াহ আল মাসউদ চৌধুরী জানান,অপহরণের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে । এর সঙ্গে আরো যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে ।




