ads

বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীনগরে জমি নিয়ে সংঘর্ষে মহিলা সহ ৪ জন আহত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৯, ২০১৪ ৫:১৪ অপরাহ্ণ
রাণীনগরে জমি নিয়ে সংঘর্ষে মহিলা সহ ৪ জন আহত

 রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে খাস জায়গার মালিকানাকে কেন্দ্র করে মারপিটে মহিলা সহ অন্ততঃ ৪ জন আহত হয়েছে। আহতদের রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার উপজেলার করজগ্রাম হিন্দু পাড়া গ্রামের ফকির চাদের ছেলে মানিক ও হারান চন্দ্রের ছেলে যগদীস চন্দ্রের সাথে বাড়ী সংলগ্ন ১০ শতক খাস জায়গার মালিকানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জ্বের ধরে বৃহস্পতিবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিটে যগদীস চন্দ্র (৩০),নিপেন্দ্রনাথের স্ত্রী কল্পনা রাণী (৩৫) ও ছেলে কাজল (১৫) এবং বাদল চন্দ্রের স্ত্রী নমিতা রাণী (২৫)  আহত হয় । আহতদের মধ্যে কাজলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাঁকীদেরকে চিকিৎসার জন্য রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, এখনো কেউ থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Need Ads
error: কপি হবে না!