তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩১ জন বিএনপি-জামায়াত শিবিরের নেতাকর্মীকে আটক করেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত যৌথ বাহিনী এ চালিয়ে তাদেরকে আটক করেছে। আটককৃতদের পরিচয় জানা যায়নি। আটককৃতদের মধ্যে বিএনপি’র ২১ জন, জামায়াত ১ জন ও শিবিরের ৯ জন নেতাকর্মী রয়েছে বলে ডিআইওয়ান কামাল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন। তাদেরকে দুপুরে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।




