ads

বৃহস্পতিবার , ৫ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবশেষে শেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন, আহবায়ক সিরাজ, সদস্য সচিব পলাশ

স্টাফ রিপোর্টার
জুন ৫, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ

৫ মাস পর কাটলো শূন্যতা

নাটকীয় ঘটনা এবং নানা জল্পনা-কল্পনার পর অবশেষে আবারও শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত প্যাডে ওই কমিটি ঘোষণা করা হয়। ৫ জুন বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিসিয়াল ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Shamol Bangla Ads

কমিটিতে অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামকে আহবায়ক ও এবিএম মামুনুর রশিদ পলাশকে সদস্য সচিব করা হয়েছে। অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বিলুপ্ত ঘোষণা করা আহবায়ক কমিটির সদস্য সচিব ছিলেন। এছাড়া পেশাগতভাবে তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। আর মামুনুর রশীদ পলাশ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপির বর্তমান সভাপতি। তিনি শেরপুর মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম কালামের একমাত্র পুত্র।

কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয়েছে মোঃ ফজলুর রহমান তারা, মো. শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট আব্দুল মান্নান, আবু রায়হান রুপন, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা ও মোহাম্মদ ফাহিম চৌধুরীকে। এছাড়া সদস্য হিসেবে রাখা হয়েছে মো. মাহমুদুল হক রুবেল, মো. হযরত আলী, সাইফুল ইসলাম স্বপন, আব্দুল আওয়াল চৌধুরী, মো. হাতেম আলী, প্রফেসর নুরুল ইসলাম, আনোয়ার হোসেন ভিপি, ইসরাত জাহান পান্না, আকরামুজ্জামান রাহাত, আব্দুর রহিম দুলাল, অ্যাডভোকেট আশরাফুন নাহার রুবি, মো. মাহমুদুল হক দুলাল, মো. মহসিন কবির মুরাদ, মেজর (অব:) মাহমুদুল হাসান, এস এম শহিদুল ইসলাম, হাসানুর রেজা জিয়া, অ্যাডভোকেট সামিউল ইসলাম আতাহার, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম বাবু, ফজলুল চৌধুরী অকুল, শাহজাহান আকন্দ, হাবিবুর রহমান লিটন, আবু সুফিয়ান, জাফর আলী, আতাহার ইসলাম, প্রকৌশলী তৌহিদুর রহমান, মো. রমজান আলী, মো. আমিনুল ইসলাম শিপন, প্রফেসর শাহিনুর ইসলাম, মো. সাইফুল ইসলাম লিটন, মো. মাহবুবুর রশিদ ও মো. রেজাউল করিম রুমি।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক মো. হযরত আলীর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে মো. হযরত আলীকে আহ্বায়ক, অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও আব্দুল আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করা হয়। তবে এর মাত্র দুই মাসের মাথায় নানা অভিযোগের কারণে ২ জানুয়ারি বৃহস্পতিবার ওই কমিটি প্রথমে স্থগিত ও পরে বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকে প্রায় ৫ মাস যাবত কোন কমিটি ছাড়াই চলছিল জেলা বিএনপি।
এদিকে দীর্ঘদিন পর জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করায় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Need Ads
error: কপি হবে না!