শ্যামলবাংলা ডেস্ক : দশম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসনটি ছেড়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ৮ জানুয়ারী বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর হাতে লেখা এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়ে যান আওয়ামী লীগের সহ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাড. এবিএম রিয়াজুল কাওসার।
তিনি জানান, আওয়ামী লীগ সভাপতি রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নিয়মানুয়ায়ী একটি আসন ছেড়ে দেওয়ার বাধ্যবাধকতা থাকায় তিনি রংপুর-৬ আসন ছেড়ে দিচ্ছেন এবং গোপালগঞ্জ-৩ আসন থেকে শপথ গ্রহণ করবেন।




