ads

মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ক্লাসেন

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৩, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ

টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় বলেছেন হেনরিক ক্লাসেন। তিনি টেস্ট ঘরানার ক্রিকেটারও নন। ৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র ৪ টেস্ট খেলেছেন। তবে আধুনিক সময়ের অন্যতম সেরা ওয়ানডে ও টি-২০ ব্যাটার ক্লাসেন। অথচ মাত্র ৩৩ বছর বয়সে ফর্মের তুঙ্গে থেকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই প্রোটিয়া ক্রিকেটার।

Shamol Bangla Ads

বিদায়ী বার্তায় ক্লাসেন বলেছেন, এটা আমার জন্য দুঃখের দিন। কারণ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিজের ও পরিবারের জন্য সেরা সিদ্ধান্তে আসতে আমার দীর্ঘ সময় লেগেছে। এটা কঠিন সিদ্ধান্ত ঠিক। একই সঙ্গে এই সিদ্ধান্ত নিতে পেরে শান্তি পেয়েছি।

জানা যায়, ক্লাসেনের জাতীয় দলে অভিষেক একটু দেরিতেই। ২০১৮ সালে ২৬ বছর বয়সে জাতীয় দলের জার্সি পরেন তিনি। যেটাকে স্বপ্ন পূরণ উল্লেখ করে ক্লাসেন বলেন, ‘দেশকে প্রতিনিধিত্ব করা জীবনের সবচেয়ে বড় পাওয়া। প্রোটিয়াদের হয়ে খেলার স্বপ্ন পূরণে সম্ভাব্য সব চেষ্টা আমি করেছি। দেশের হয়ে খেলার সুবাদে এমন অনেকের সঙ্গে পরিচয় হয়েছে যারা জীবন বদলে যাওয়া বার্তা দিয়েছেন।’

Shamol Bangla Ads

ক্লাসেন ২০২৫-২৬ মৌসুমে তাকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় না রাখার অনুরোধ করেন। টি-২০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হট কেক তিনি। লিগ ক্রিকেটে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় দলে বেতন-ভাতা নিয়ে অভিযোগও ছিল তার। সব মিলিয়ে ক্লাব ক্রিকেটে মনোযোগ বাড়াতে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন তিনি।

ক্লাসেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৬০ ওয়ানডে খেলে ২ হাজার ১৪১ রান করেছেন। ৪ সেঞ্চুরি ও ১১ ফিফটিতে ৪৩.৬৯ গড়ে রান করেছেন তিনি। জাতীয় দলের হয়ে ৫৮ টি-২০ খেলে পুরোপুরি এক হাজার রান তার। ফিফটি ৫টি হলেও রান করেছেন ১৪১.৮৪ স্ট্রাইক রেটে। তিনি আইপিএলে ৪৯ ম্যাচে ৪০ গড়ে প্রায় দেড় হাজার রান করেছেন। দুই সেঞ্চুরি ও সাত ফিফটি করেছেন। আরও চারটি টি-২০ লিখে খেলার অভিজ্ঞতাও নিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!